সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

গোপনে জানাজা ও দাফন সম্পন্ন পর জানা গেল করোনা আক্রান্ত ছিল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার জুরাইনের এক কসাইয়ের (মাংস বিক্রেতার) মৃত্যুর পর মাদারীপুরের শিবচরের উমেদপুরে গোপনে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ওই ব্যক্তির নমুনা পরীক্ষার পর জানা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার ওই ব্যক্তির করোনা শনাক্তের খবর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছালে ওই গ্রামের ২৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।

এদিকে ওই ব্যক্তির মেয়েও জ্বর ঠাণ্ডায় ভুগছেন। এছাড়া একই পরিবারের আরও একজন বৃহস্পতিবার ঢাকায় মারা গেছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ২৭ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে ঢাকার জুরাইনের মাংস বিক্রেতা (৫৯) মারা যান। ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়। ওই রাতেই ওই মাংস বিক্রেতাকে শিবচরের উমেদপুরে নিজ বাড়িতে আনা হয়। নমুনা সংগ্রহের বিষয়টি গোপন করে জানাজা ও দাফন করা হয়। এতে স্বজনরাসহ এলাকাবাসী অংশ নেয়।

ওই ব্যক্তির এক স্বজন বলেন, চাচা মারা যাওয়ার পর চাচাতো বোনও গলা ব্যথা ও ঠাণ্ডায় ভুগছে। আমাদের পরিবারের একজন ঢাকায় মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, মারা যাওয়া ব্যক্তির অসুস্থ মেয়ের নমুনা পরীক্ষা করা হবে। এভাবে গোপন রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হবে।

উল্লেখ্য, এখন পর্যন্ত শিবচরে মোট আক্রান্তর সংখ্যা ২০জন। এদের মধ্যে দুইজন মারা গেছেন। সুস্থ ১৩ জন এবং বাকি ৫ জন চিকিৎসাধীন আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপনে জানাজা ও দাফন সম্পন্ন পর জানা গেল করোনা আক্রান্ত ছিল।

আপডেট সময় : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০