সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

এক গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তনের শিকার হয়েছেন পাঁচ সন্তানের বাবা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তনের শিকার হয়েছেন পাঁচ সন্তানের বাবা রুহুল আমিন (৩০)। গতকাল বুধবার রাতে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে আহত অবস্থায় রুহুল আমিনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজের সম্ভ্রম বাঁচাতে এ কাজ করেছেন বলে জানিয়েছেন ওই গৃহবধূ।

গৃহবধূর পরিবার ও স্থানীয়রা জানান, দক্ষিণ সন্যাসীর চর গ্রামের এক জেলের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হন প্রতিবেশী আওলাদ হোসেনের ছেলে রুহুল আমিন। গতকাল বুধবার রাতে ওই জেলে নদীতে মাছ ধরতে গেলে এই সুযোগে রুহুল আমিন বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূ নিজের সম্ভ্রম বাঁচাতে ধারালো ব্লেড দিয়ে রুহুল আমিনের পুরুষাঙ্গ কেটে দেয়।

এ ঘটনার পর রুহুল আমিন দৌড়ে পালিয়ে যায়। পরে আজ সকালে রুহুল আমিনের পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. হারুন-অর-রশিদ বলেন, ‘লিঙ্গ কর্তনের শিকার রুহুল আমিন নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, এ ব্যাপারে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তনের শিকার হয়েছেন পাঁচ সন্তানের বাবা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০