সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

করোনাকে ধ্বংস করবে নাকের স্প্রে, ল্যাব পরীক্ষায় সফল! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: গোটা বিশ্ব যখন করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত, তখন এর চিকিৎসায় নতুন ওষুধ তৈরি করলেন স্কটল্যান্ডের গবেষকরা। এন্টিভাইরাল বা ভাইরাস রোধক ওষুধটি তৈরি করা হয়েছে নাকের স্প্রে হিসেবে। যেটি এখন করোনার ওষুধ হিসেবে আশা জাগাচ্ছে। গবেষকরা বলছেন, এ স্প্রে করোনাভাইরাসকে ফুসফুসের কোষে প্রবেশের আগেই আটকে দেবে।
ইতিমধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে। ওষুধটির গবেষণায় থাকা বিজ্ঞানীরা বলছেন, ‘নিউমিফিল’ নামক ওষুধটি তৈরি করা হয়েছিলো ফ্লুর চিকিৎসায়। এখন এটি কভিড-১৯ এর ক্ষেত্রেও সাফল্য দেখাচ্ছে। স্কটল্যান্ডে সেন্ট অ্যান্ড্রুস ইউনিভার্সিটির এ গবেষণায় দেখা যায়, এ ওষুধটি ভাইরাসটির গায়ে বাতাসের বেগে এক ধরণের প্রোটিন ঢেলে দেবে। এতে ভাইরাসটি আর কোষে প্রবেশ করতে পারবে না। এখনও পর্যণ্ত ওষুধটির ল্যাব টেস্ট করা হয়েছে। যার ফলাফল পাবলিক হেলথ ইংল্যান্ড দেখেছে। তারা আশা দিয়েছেন এটি কভিড-১৯ চিকিৎসায় ব্যবহার হতে পারে।

বিশ্বজুড়ে দেশগুলো যখন করোনাভাইরাস প্রতিরোধে ওষুধ উদ্ভাবন নিয়ে ব্যস্ত, তখন স্কটল্যান্ডের এ ওষুধটি করোনা প্রতিরোধে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে বলে গবেষকরা মনেকরছেন। নিউমিফিল ওষুধটি তৈরি করেছে নিউম্যাগেন লিমিটেড। যারা নতুন রোগ ও ক্যান্সারের ওষুধ তৈরিতে কাজ করে।
ওষুধটির মূল গবেষক বায়েলোজির অধ্যাপক গ্যারি টেইলর বলেন, ‘অন্যান্য ওষুধ সাধারণত ভাইরাসের কিছু অংশে আঘাত হানে। আর আমাদের এ ওষুধটি ভাইরাসকে মানব কোষে প্রবেশের আগেই আটকে দেয়। নাকের এ স্প্রে হয়তবা প্রতিদিন একবার কিংবা সপ্তাহে একবার দিতে হতে পারে।’

সূত্র: মেইল অনলাইন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনাকে ধ্বংস করবে নাকের স্প্রে, ল্যাব পরীক্ষায় সফল! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৪২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০