সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পুরোপুরিভাবে চালু করতে প্রস্তুত রেলওয়ে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ২৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ ঠেকাতে এক মাস বন্ধ রাখার পর মালবাহী ট্রেন আগামীকাল বৃহস্পতিবার থেকে পুরোপুরিভাবে চালু করতে প্রস্তুত রেলওয়ে। সরকারের সংকেত পেলে যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তুতিও নিয়ে রাখছে সংস্থাটি।

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন আজ বুধবার বলেন, ‘ট্রেন চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা তো রাখতেই হবে। কারণ যখনই সরকার বলবে গণপরিবহন চলবে, তখন তো ট্রেনও চলবে। এই সময়টার মধ্যে রেলওয়ের ট্র্যাকগুলো রিপেয়ারিং করতেছি। এই কাজগুলো চলতেছে।’

অবরুদ্ধ অবস্থার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করা হলেও কন্টেইনার ও মালবাহী ট্রেন চলবে বলে জানানো হয়েছিল। তবে ওই ট্রেন চলাচলও সীমিত হয়ে পড়েছিল।

রেলপথমন্ত্রী বলেন, ‘এখন চিন্তা করতেছি যেগুলো লাগেজ ভ্যান আছে, যেগুলো দিয়ে আমরা মালামাল পরিবহন করি, যেমন—খাদ্য-দ্রব্য, শাকসবজি, ধান পরিবহনে যদি লাগে, সেগুলো চলাচলের চিন্তাধারা করছি।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীরা যদি এগুলো ব্যবহার করতে চায়, তাহলে আমরা চালু করব। সেভাবে যদি হয় তাহলে কাল থেকেই এ ধরনের ট্রেন চালু করব। এখন লাগেজ ভ্যানের মাধ্যমে পার্সেল ট্রেন চালু হলে সেগুলো দিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য পরিবহন স্বাভাবিক হবে।’

তবে যাত্রীবাহী ট্রেন এখনই চলাচল শুরুর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সুজন। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সরকার থেকে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে।’

প্রসঙ্গত, ছোঁয়াচে রোগ কোভিড-১৯ এর মহামারি ঠেকাতে গত মার্চ ২৬ মার্চ সরকার সাধারণ ছুটি ঘোষণা করে লকডাউনে যাওয়ার আগেই যাত্রীবাহী ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছিল।

এরপর দুই দফায় বেড়ে সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বেড়েছে। এই সময় থেকে গণপরিবহন চলছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুরোপুরিভাবে চালু করতে প্রস্তুত রেলওয়ে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০