সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

করোনা আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসে দেশে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে কাজ করছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। করোনা আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ থেকে শুরু করে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, অসহায়দের সহযোগিতা করা সবকাজেই সামনে থেকে লড়ছেন তারা। তবে এবার করোনার কাছে হেরে গেলেন ফ্রন্টলাইনের এক যোদ্ধা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডিএমপির এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। তার নাম জসিম উদ্দিন। তিনি পুরান ঢাকার ওয়ারী থানার একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
জানা গেছ, গত ২৪ এপ্রিল করোনায় আক্রান্ত হন ডিমএমপির এই পুলিশ সদস্য। এরপর ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল তাকে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) সুজিত কুমার বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে ফাঁড়ি থেকেই আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। মঙ্গলবার রাতে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কোয়ারেন্টিনে থাকার সময় তার জ্বর-ঠান্ডা ছিল। আজ শনাক্ত হয় তিনি করোনা আক্রান্ত ছিলেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকায় কোয়ারেন্টিনে থাকা পুলিশের প্রথম এক সদস্যের মৃত্যু হলো । এছাড়া পুলিশের আরো দুই শতাধিক সদস্য প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাইরে আরও ৬৫২ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০