সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

চুয়াডাঙ্গার দর্শনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান ৭ ব্যবসায়ীকে জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ২৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মোক্তারুজ্জামান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি::-

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশনায় এবং চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে গতকাল সোমবার (২৭ এপ্রিল) দর্শনা কেরুজ (বাজার) ফুটবল মাঠে স্থানান্তরিত কাঁচা বাজারের দোকানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা।

অভিযানে কাঁচাবাজারে মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও বেশি দামে সবজি বিক্রয়ের প্রমাণ পাওয়ায় ০৪ জন (ব্যবসায়ী) সবজি বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রত্যেকের ৫০০/- টাকা করে ২০০০/- টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে দর্শনা রেল বাজারের আরও বিভিন্ন স্থানে পরিদর্শন করেন কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে আগে থেকেই অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে কৌশলে পালিয়ে যায়। রেলবাজারের মেসার্স সাগর গ্যাস হাউসে অভিযান চালিয়ে দেখা যায়, তাদের ৪০টি গ্যাস সিলিন্ডারের লাইসেন্স এর বিপরীতে মজুদ রয়েছে প্রায় ২০০ সিলিন্ডার। গ্যাসের অবৈধ মজুদ ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮,০০০/- টাকা জরিমানা করা হয় এবং পুরাতন বাজারে মেসার্স মমিন ফল ভান্ডার ও মেসার্স সিরাজ ফল ভান্ডারকে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করা ও পন্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পন্য বিক্রয় করার অপরাধে উভয়কেই ৩,০০০/- টাকা করে জরিমানাসহ সর্বমোট ১৮,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সহযোগিতায় ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গার দর্শনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান ৭ ব্যবসায়ীকে জরিমানা।

আপডেট সময় : ০৫:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০