সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ইউপি সদস্য বাড়ি থেকে বিপুল পরিমাণ সার ও বীজ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সাবেক ইউপি সদস্য এবং ব্যবসায়ী মেহেদী হাসান পুলুর বাড়ি থেকে কৃষি প্রণোদনার বিপুল পরিমাণ সার ও বীজ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দলগাছা গ্রামের বাড়ি থেকে এসব সার ও বীজ উদ্ধার করা হয়। আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ মজুদদার সার-বীজ ব্যবসায়ী পালিয়ে যান।
মেহেদী হাসান পুলু নন্দীগ্রাম উপজেলার দলগাছা গ্রামের বাসিন্দা। তিনি নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
আদালত সূত্র ও স্থানীয়রা জানান, গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার রাত ১০টার দিকে তার বাড়িতে অভিযান চালান। টের পেয়ে সার ও বীজের ব্যবসায়ী পুলু পালিয়ে যান।

পরে তার বাড়ির একটি ঘর থেকে সরকারি বস্তায় ১০ কেজি ওজনের ৫১ বস্তা, পাঁচ কেজি ওজনের পাঁচ বস্তা ব্রি-৪৮ জাতের ধান বীজ, ২২ বস্তা এমওপি সার ও ৪৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য ও সার-বীজ ব্যবসায়ী মেহেদী হাসান পুলু দাবি করেন, তিনি কৃষকের কাছ থেকে এসব কিনেছেন।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার জানান, উদ্ধার করা সার ও বীজ সরকারের কৃষি বিভাগের বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যবসায়ীর বাড়িতে এসব কীভাবে এলো তা তদন্ত করা হবে। এ ব্যাপারে তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি সদস্য বাড়ি থেকে বিপুল পরিমাণ সার ও বীজ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৫০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০