সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

রাস্তায় গণপরিবহন চলাচলের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ২৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: যোগাযোগ ব্যবস্থাসহ সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক করার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা যদি নিজেদের সুরক্ষিত রেখে এই সংক্রমণের হার কমাতে পারেন, মৃত্যুর হার কমাতে পারেন; তাহলে আস্তে আস্তে যোগাযোগ-যাতায়াত এবং পণ্য পরিবহণ আরো বৃদ্ধি করার সুযোগ সৃষ্টি করবো।
সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে রাজশাহী বিভাগের জেলা সমূহের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী একথা বলেন।

শেখ হাসিনা বলেন, পণ্য পরিবহনের ব্যাপারে বাধা নেই। আরো কিভাবে সুযোগ সৃষ্টি করতে পারি সেটা নিয়ে চিন্তাভাবনা করছি। পণ্য পরিবহনের জন্য তো ট্রাক-ভ্যান লাগে। এসব কিভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, যেহেতু এখন ধান কাটার মৌসুম। কিছু কিছু ফসল উঠছে। জীবন যাপন আস্তে আস্তে উন্মুক্ত করতে হবে। সবাই নিজেকে সুরক্ষিত রেখেই কাজ করবেন। আমরা পর্যায়ক্রমিকভাবে সুযোগ সৃষ্টি করে দেব। পণ্য পরিবহন যেন স্বাভাবিক হয়। পণ্য পরিবহন স্বাভাবিক হলে জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে, মানুষের জীবন যাত্রা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আশা করি এই অবস্থা থাকবে না। এই দুঃসময় আমরা কাটিয়ে উঠবো এবং আমাদের আবার শিল্প কারখানা সবই চালু হবে। আমাদের দেশের অর্থনীতি আবার সচল হবে। সেটার জন্য বিশেষভাবে কাজ করে যাব।

দুর্যোগ আসে, মোকাবিলা করতে হয়, এই দুর্যোগটা তো বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী এই দুর্যোগ দেশের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সবাই মিলে অবস্থার থেকে মুক্তি পাব। চিরদিনই অন্ধকার থাকে না। আলো নিশ্চয় আসে, আমরা আবার আলোর পথে যাত্রা শুরু করব, যোগ করেন শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাস্তায় গণপরিবহন চলাচলের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:২৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০