ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে আছে সরকার- পলক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ ১২১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স::-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, চলনবিল কৃষি প্রধান এলাকা। চলনবিলের ধান সারাদেশের চাহিদার কিছু অংশ পুরন করে। শিলাবৃষ্টির কারনে এলাকার কৃষকদের ব্যপক ক্ষতি হয়েছে। ধৈর্য ও সহনশীলতার সাথে ক্ষতি মোকাবেলা করতে হবে।
বর্তমান সরকার কৃষকদের পাশে আছে, থাকবে। মানসিক ভাবে আমাদের শক্তিশালী হতে হবে, মহান আল্লাহর কাছে ভরসা রেখে ধৈর্য মোকাবিলা করতে হবে। তিনি আরো বলেন, কৃষকদের উন্নয়নে সরকার কাজ করছে, ভুর্তকি দিচ্ছে, বিনামূল্যে সার, বীজ দিচ্ছে। শনিবার সকালে তিনি ছাতারদিঘী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন এবং কৃষকদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী, সাধারন সম্পাদক আব্দুর রউফ বাদশা, পিআইও আল আমিন সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে তিনি ৬ টি পরিবারকে ঢেউটিন ও নগদ টাকা প্রদান করেন।






















