সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

রমজানকে সামনে রেখে বরিশাল জেলা পুলিশের নজরদারি বৃদ্ধি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

করোনা সংক্রমনের শুরু থেকেই এর ভয়াবহতা বিস্তার রোধে বরিশাল জেলা পুলিশের ভুমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখা, সামাজিক দুরত্ব নিশ্চিত করা ও অপ্রয়োজনে বাইরে আসা লোকজনকে নিরুৎসাহিত করতে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), পিপিএমের দিক নির্দেশনায় আজ শুক্রবার ছুটির দিনেও বরিশালের জেলা বিভিন্ন বাজার এবং চেকপোস্টসমূহে বরিশাল জেলা পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকা ছিলো চোখে পড়ার মতো।

সরেজমিনে বেলা ২ টায় আগৈলঝাড়াবাজার ও বেলা ৩ টায় গৈলা বাজারে গিয়ে দেখা যায়, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাজ করছেন, দোকানে পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখা এবং বাজারে যেন দ্রব্যমূল্য নিয়ে কোন সিন্ডিকেট না হয় সেজন্য সতর্ক থাকতে ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছেন ।

আগৈলঝাড়া ৫ টি ইউনিয়নের বিভিন্ন বাজার মনিটরিং শেষে আগৈলঝাড়া পয়সার হাট প্রধান সড়কে পুলিশ চেকপোস্ট পরিদর্শন করে বিনা কারনে ঘর থেকে বের হওয়া যানবাহন তল্লাশী জোড়ালোভাবে পরিচালনার নির্দেশনা দেয়া হয়।

বাজার মনিটরিং শেষে অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের বলেন, পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে ও সার্বিক দিকনির্দেশনায় করোনা সংক্রমনের বিস্তার রোধে শুরু থেকেই আগৈলঝাড়া মানুষকে নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ পেশাদারীত্ব, দেশপ্রেম, সাহসিকতার সাথে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছি। রোযাকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাসহ, বাজারে আগত লোকজনের সামাজিক দুরত্ব নিশ্চিত করা এবং অপ্রয়োজনে মানুষকে বাইরে আসা নিরুৎসাহিত করতে আমরা কাজ করে যাচ্ছি ।

পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) মোঃ নাঈমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(গৌরনদী সারকেল) আঃ রব হাওলাদার প্রায়শই সশরীরে নিজে উপস্থিত হয়ে কার্যক্রম পরিদর্শন করা ছাড়াও সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা সে অনুযায়ী কাজ করছি।আর কয়েকটা দিন সবাই যদি সচেতন থেকে ঘরে অবস্থান করে এবং আমাদের সহযোগিতা করেন তবে এর একটা ইতিবাচক ফলাফল পাওয়ার আশাবাদ আমরা করতেই পারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রমজানকে সামনে রেখে বরিশাল জেলা পুলিশের নজরদারি বৃদ্ধি

আপডেট সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০