সংবাদ শিরোনাম ::
হাফেজসহ মোট ১২ জন তারাবি নামাজ পড়তে পারবেন। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ১০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: করোনা সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতিতে ১০ জন মুসল্লি ও দু’জন হাফেজসহ মোট ১২ জন রমজান মাসে মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।






















