সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পিছপা হবে না পুলিশ – নবনিযুক্ত আইজিপি”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ২৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

ঢাকায় চিকিৎসায় জন্য ৩ হাসপাতাল প্রস্তুত, ৬৫০ টি বেড, ৫০ টির বেশি আইসিইউ পরীক্ষার নিজস্ব
পিসিআর ল্যাব স্থাপন চলছে, যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পিছপা হবে না পুলিশ- নবনিযুক্ত আইজিপি

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য সাড়ে ছয়শ’ বেডের হাসপাতাল প্রস্তুত রয়েছে। পুলিশের নিজস্ব হাসপাতালে শয্যা আছে আড়াইশ’। আর সাড়ে চারশ’ বেডের দু’টি হাসপাতাল ভাড়া নেওয়া হয়েছে। ভাড়া করা ওই দুই হাসপাতাল হলো- মহানগর হাসপাতাল ও সিরাজুল ইসলাম হাসপাতাল। এছাড়া পিসিআর ল্যাব বসাচ্ছে পুলিশ। তখন করোনা পরীক্ষার জন্য অন্য কোথাও যেতে হবে না।

তিনি আরও জানান, পুলিশের জন্য ৫০টি আইসিইউ শয্যাও প্রস্তুত। এছাড়া ভাড়া করা দুই হাসপাতালের আইসিইউতে পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ পিছপা হবে না।

বুধবার রাতে সমকালের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নবনিযুক্ত আইজিপি।

পেশাজীবীদের মধ্যে চিকিৎসক ও নার্সদের পরই সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে একাধিক দফায় পুলিশ ফোর্সগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনা দিয়েছেন আইজিপি। পরিদর্শন করেছেন রাজারবাগ পুলিশ লাইন্স। করোনার দিনগুলোতে পুলিশ সদস্যরা যাতে দৃঢ় মনোবলের সঙ্গে কাজ করতে পারেন সেই লক্ষ্যে ফোর্সের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে উদ্দীপনামূলক বক্তব্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পিছপা হবে না পুলিশ – নবনিযুক্ত আইজিপি”

আপডেট সময় : ০১:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০