বানারীপাড়া চাঞ্চল্যকর কাওসার হত্যা মামলার ০১ (এক) জন আসামী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৩৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ১২৫ বার পড়া হয়েছে

র্যাব-৮ এর অভিযানে বানারীপাড়া থানায় চাঞ্চল্যকর কাওসার হত্যা মামলার ০১ (এক) জন আসামী গ্রেফতার।
র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল চাঞ্চল্যকর কাওসার হত্যা মামলার ৩ নম্বর আসামী মোঃ নজরুল ইসলাম রাঢ়ী(৩৫), পিতাঃ মোঃ অব্দুর রব রাঢ়ী, সাংঃ করফাকর, থানাঃ বানারীপাড়া, জেলাঃ বরিশালকে ২১ এপ্রিল ২০২০ তারিখে রাতে করফাকর এলাকা হতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যা কান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ১১ এপ্রিল ২০২০ তারিখ বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামের মোঃ কাওসার কবিরাজ(৩০) নামে এক ব্যক্তিকে সকাল ১১৩০ ঘটিকার সময় করফাকর সাকিনস্থ গ্রামের পার্শ্ববর্তী নলশ্রী গ্রামে বাগানের মধ্যে নিয়ে লাঠি ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে আঘাত করে ঘাড় ও হাত ভেঙ্গে দেয়। পরবর্তীতে মোঃ কাওসার কবিরাজ এর ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। ঘটনার পর থেকে আসামীরা তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় সে চিকিৎসা করাতে ব্যর্থ হয়। গত ১৯ এপ্রিল ২০২০ তারিখ তার অবস্থার অবনতি ঘটলে স্বজনরা উদ্ধার করে তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৪ টায় তার মৃত্যু হয়। উক্ত ঘটনার পর ২০ এপ্রিল ২০২০ তারিখ পেনাল কোড ৩০২/৩৪ ধারায় বরিশাল জেলার বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বরিশাল জেলার বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়।


























