সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বাংলাদেশে এখন পর্যন্ত ১৭০ জন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বাংলাদেশে এখন পর্যন্ত ১৭০ জন চিকিৎসকের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকদের একটি সংগঠন। এ ছাড়াও ৪০০ জন চিকিৎসক করোনাভাইরাস সতর্কতায় কোয়ারেন্টিনে আছেন। চিকিৎসকদের ওই সংগঠনের হিসাবে প্রায় ৮০ জন নার্সসহ তিনশ জনের বেশি স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন।
তথ্যে প্রকাশ, দেশের সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১৪৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ) নামে ওই সংগঠনের।

করোনায় আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহের সরকারি হাসপাতালগুলোয় ৭ জন, চট্টগ্রামে ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালের-একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। এছাড়া বরিশালে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনায় ৩ জন এবং সিলেটে একজন চিকিৎসক রয়েছেন।

দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। প্রথম সংক্রমণ শনাক্তের পর ৪৩ দিনের মাথায় দেশে করোনাভাইরাসে মৃত্যু ১০০ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ১০ জনের। মোট মৃত্যু হয়েছে ১০১ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৪৯২ জন। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ৭৭৯টি। গত ৪৩ দিনে দেশে মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছে দুই হাজার ৯৪৮ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ জন। সুস্থ হওয়াদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছিল ১০ জন। সূত্র : এই সময়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশে এখন পর্যন্ত ১৭০ জন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০