সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

স্প্রে মেশিনের মধ্যে মিলল ২৫ বোতল ফেনসিডিল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার::-

যশোরের চৌগাছায় করোনাভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবী সেজে জীবাণুনাশক স্প্রে মেশিন নিয়ে ঘুরছিলেন সোহেল নামে এক যুবক। কিন্তু তার মেশিনের মধ্যে মিলল ২৫ বোতল ফেনসিডিল।

শনিবার দুপুরে চৌগাছা উপজেলা বাদেখানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা ঝিকরগাছা উপজেলার জয়রামপুর গ্রামের ইমামুল হোসেনের ছেলে।

চৌগাছা থানা পুলিশ ও স্থানীয়রা জানান করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে পুলিশ সদস্যরা উপজেলার বাদেখানপুর গ্রাম এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা সোহেল রানাকে স্প্রে মেশিন নিয়ে যেতে দেখেন।

কিন্তু তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে এবং তার স্প্রে মেশিনটি তল্লাশি করা হয়। এ সময় স্প্রে মেশিনটির ভেতরে ২৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন সংগঠন উপজেলায় স্প্রে মেশিনের মাধ্যমে জীবাণুনাশক ছিটাচ্ছে। এই সুযোগটি কাজে লাগিয়ে স্প্রে মেশিনের ভেতর ফেনসিডিল পাচার করা হচ্ছিল। এই অবস্থায় তাকে আটক করেছে পুলিশ।

তিনি আরও বলেন সীমান্তবর্তী পুড়াপাড়া বাজার এলাকা থেকে সে ফেনসিডিল সংগ্রহ করে। এরপর আইনশৃংখলা বাহিনীর যাতে নজরে না পড়ে সে কারণে রাস্তা ঘুরে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্প্রে মেশিনের মধ্যে মিলল ২৫ বোতল ফেনসিডিল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০