সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা একেএম ইউসুফ আলীর আড়ৎ থেকে ২৫৬ বস্তা চাল উদ্ধার: ৬ মাসের কারাদন্ড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ৪০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলীর আড়ৎ থেকে ত্রাণ মন্ত্রনালয়ের
২৫৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোবাইল কোর্টে তাকে ৬ মাসের
বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জানা গেছে শুক্রবার বেলা ১১টার দিকে পৌর
শহরের ১ নং ওয়ার্ডের উত্তরপাড় বাজারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে
এম ইউসুফ আলীর আড়তে ত্রাণ মন্ত্রনালয়ের ২৫৬ বস্তা চাল ‘নুরজাহান মার্কা’
বস্তায় পরিবর্তন করার সময় স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদকে জানান। তিনি গিয়ে ওই ২৫৬
বস্তা চাল জব্দ করে একেএম ইউসুফ আলীকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে
সেখানে মোবাইল কোর্টে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসময়
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল,উপজেলা
খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) কমল কান্তি অধিকারী প্রমুখ উপস্থিত
ছিলেন।এ প্রসঙ্গে কারাদন্ড প্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম
ইউসুফ আলী জানান সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড
আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে কুড়া রফিকের কাছ থেকে সাড়ে ৭
মে.টন চাল তিনি ক্রয় করেন। যার ডিউ তার কাছে রয়েছে। ওই চাল উপজেলার
ধারালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য বরাদ্দ দেওয়া
হয়েছিলো। প্রকল্পের সভাপতি কুদ্দুস হাওলাদারের কাছ থেকে ইউপি সদস্য
রফিকুল ইসলাম ক্রয় করে তার কাছে বিক্রি করেছেন।গত ৩১ মার্চ ওই প্রকল্পের
চালের ছাড়পত্র দেওয়া হলেও ১৭ এপ্রিল সকালে খাদ্যগুদাম থেকে উপজেলা আওয়ামী
লীগের সহ-সভাপতি একে এম ইউসুফ আলীর আড়তে নেওয়া হয়। ভিজিএফ,ভিজিডি,কাবিখা
কিংবা টিআরের খাদ্যশস্য (চাল/গম) ক্রয়-বিক্রয়ের বিধান না থাকলেও
বানারীপাড়ায় প্রকাশ্যে সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যগুদাম থেকে এসব চাল/গম
বিকিকিনি হয়ে থাকে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ
সাদীদ জানান একেএম ইউসুফ আলীর আড়ৎ থেকে ত্রাণ মন্ত্রনালয়ের ২৫৬ বস্তা চাল
জব্দ করে তাকে মোবাইল কোর্টে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে। ওই চাল বরিশালের
সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরার কোটার বরাদ্দের প্রকল্পের
চাল বলে তাকে একেএম ইউসুফ আলী জানিয়েছেন বলে জানিয়ে ইউএনও আরও জানান
সিপিসির বিরুদ্ধেও এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংরক্ষিত সংসদ
সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরার অনুকুলে দেওয়া বরাদ্দ থেকে উপজেলা
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারের মাধ্যমে সাড়ে ৫ মে.টন
চাল ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে তিনি বিতরণ করিয়েছেন বলে জানা গেছে।
উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) কমল কান্তি অধিকারী জানান গত
কয়েকদিনে বিভিন্ন প্রকল্পের সিপিসিরা ৩৮ মে.টন ৮৪৬ কেজি চাল খাদ্যগুদাম
থেকে তুলে নিয়েছেন। অভিযোগ রয়েছে ওই চালও খোলাবাজারে বিক্রি করা
হয়েছে।এদিকে শুক্রবার দুপুরে কারাদন্ড প্রাপ্ত ওই আওয়ামী লীগ নেতাকে
বরিশাল কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত আওয়ামী লীগ নেতা একে এম ইউসুফ
আলী প্রায় অর্ধযুগ পূর্বে দৃষ্টিশক্তি হারিয়েছেন। অন্যের সহায়তায় তিনি
চলাফেরা করে থাকেন। এদিকে শীর্ষ এ আওয়ামী লীগ নেতার আড়ৎ থেকে চাল উদ্ধার
ও তাকে করাদন্ড দেওয়ার বিষয়টি এলাকায় ‘টক অব দ্য নিউজে’ পরিণত হয়েছে। এ
কারণে তিনি আওয়ামী লীগ থেকে বহিস্কারও হতে পারেন। ###
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা একেএম ইউসুফ আলীর আড়ৎ থেকে ২৫৬ বস্তা চাল উদ্ধার: ৬ মাসের কারাদন্ড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০