সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মুক্তিযোদ্ধা মন্ত্রীর গানম্যানের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈর কুতুবদিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন।

মন্ত্রীর গানম্যান এএসআই কিশোর কুমার(৩৫) কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ন কুমারের ছেলে। কিশোর ও হতাহতরা বন্ধু বলে জানা গেছে।

নিহত হলেন, কালিয়াকৈর থানার সিমান্তবর্তী এলাকা টাঙ্গাইলেরর মির্জাপুর এলাকার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে মোঃ শহিদ (৩০)। গুলিবিদ্ধ হলেন একই এলাকার মোঃ মঈন উদ্দিন (৩২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মন্ত্রীর গানম্যান কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু। প্রায় তারা এলাকায় আড্ডা দিতেন। বৃস্পতিবার দিবাগত রাতে কুতুবদিয়া এলাকার লায়ন হাবিবের একটি পতিত জমিতে তারা বসে আড্ডা দেয়। পুলিশ ধারণা করছে কোন বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোরের কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করে। এতে শহিদের বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে কিশোর দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া নিহত শহিদের লাশ উদ্ধার করে গাজীপুর মগে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গানম্যান কিশোর পলাতক। তাকে গ্রেফতার করতে অভিযান চলছে। ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তিযোদ্ধা মন্ত্রীর গানম্যানের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০