সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ভোলায় ৪০ মেট্রিক টন চাল বস্তা বদল করার অভিযোগে গোডাউন সিলগালা করা হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহন উপজেলায় ৪০ মেট্রিক টন চাল বস্তা বদল করার অপরাধে মোঃ জসিম নামে এক ব্যবসায়ির গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি চালের বস্তা পাল্টানোর অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করে ৪০ মে. টন চাল জব্দ ও গোডাউনটি সিলগালা করা হয়েছে। মঙ্গলবার ১৪ এপ্রিল বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি ভোক্তা অধিকার আইনে ওই অর্থদন্ড প্রদান করেন।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী ওই চাল ব্যাবসায়ির গোডাউনে অভিযান হলেও ভয়ে স্থানীয় সংবাদ কর্মীদের মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করে। ভয়ে পেশাদার কোন কোন সাংবাদিক সংবাদ পরিবেশন তো দূরের কথা তথ্য দিতেও অপারোগতা প্রকাশ করেন।

স্থানিয়রা জানান, ওই গোডাউনের মালিক চাল ব্যবসায়ি প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মোঃ জসিম।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, মঙ্গলবার বিকালে একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে খবর পেয়ে লালমোহন উপজেলার ওয়েষ্টান পাড়া এলাকায় বিআরডিবির ভাড়া দেওয়া একটি গোডাউনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি সাংবাদিকদের জানান, বিআরডিবির গুদামে সরকারি খাদ্য অধিদপ্তেরর চালের বস্তা থেকে নুরজাহান নামের একটি চালের বস্তায় বদলানো হচ্ছিলো। গোডাউনে সরকারি খাদ্য বিভাগের ভিজিডির খালি ২৫টি বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালের বস্তা পাল্টানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা ও সরকারি খাদ্য বিভাগের ভিজিডির খালি ২৫টি বস্তা পাওয়ার অভিযোগে আরো ৫ শত টকাসহ মোট ২০ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় ৪০ মেট্রিক টন চাল বস্তা বদল করার অভিযোগে গোডাউন সিলগালা করা হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০