সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাই । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পাবনার সুজানগর উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাই হৃদয় হোসেন (১৮) এর। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পলাতক রয়েছে বড় ভাই রবিউল ইসলাম। নিহত হৃদয় উপজেলার মানিকহাট ইউনিয়নের চরগজারিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, বড় ভাই রবিউল তার ঘরে উচ্চৈস্বরে টেলিভিশন চালাচ্ছিল। আর ছোট ভাই হৃদয় তার ঘরে উচ্চৈস্বরে সাউন্ডবক্স বাজাচ্ছিল। এ নিয়ে দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই রবিউল ছোট ভাই হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও একটি রক্তাক্ত ছুরি উদ্ধার করা করে। ঘটনার পর বড় রবিউল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাই । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০