সংবাদ শিরোনাম ::
জামালপুর ত্রাণের গাড়ি হতে ত্রানসামগ্রী লুট করে নিলো অনাহারী মানুষ। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ২৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
জামালপুর শহরের মুকুন্দবাড়ী এলাকায় পৌরসভার ত্রাণের গাড়ি হতে ত্রানসামগ্রী লুট করে নিলো অনাহারী মানুষ ।রোববার সকাল ১০টার দিকে ত্রানবাহী ট্রাকটি সিংহজানি খাদ্য গুদাম থেকে বানিয়ানাজার এলাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
জামালপুরের মেয়র সাখাওয়াতুল আলম মনি লুটপাটের বিষয়টি অস্বীকার করেছেন ।
স্থানীয়রা জানান, সকালে পৌরসভার ত্রাণবোঝাই একটি ট্রাক মুকুন্দবাড়ী এলাকায় বিতরণ করতে যায়। কিছু মানুষকে এসব ত্রাণ দেওয়া শুরু করলেও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় ত্রাণ নিতে আসা মানুষ ক্ষুব্ধ হয়ে ত্রাণের গাড়িতে হামলা করে সব খাদ্যসামগ্রী ছিনিয়ে নেয়।


























