সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবি করা দুস্কৃতিকারিদের গ্রেফতার দাবি ঝালকাঠি প্রেস ক্লাবের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি ‘দেশে করোনাভাইরাস আক্রান্তের দুঃসময়ে ঝালকাঠিতে কিছু দুস্কৃতিকারী সাংবাদিক পরিচয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাদাবি ও চাঁদা আদায়ের মত ঘৃণ কাজ করছে এবং নানাভাবে বিদেশ ফেরত ব্যক্তিদের হয়রানি করছে। যারা এ জঘন্য অপরাধের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে ঝালকাঠি প্রেস ক্লাব। গতকাল সোমবার বিকালে ঝালকাঠি প্রেস ক্লাব নির্বাহী কমিটির সভা থেকে এ দাবি জানানো হয়। প্রেস ক্লাবের সহসভাপতি মানিক রায় জানান, শিঘ্রই এ দাবি বাস্তবায়নের জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে ঝালকাঠি ০২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু, বরিশাল রেঞ্জেরে ডিআইজি মো. শফিকুল ইসলাম, ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত। সভায় ঝালকাঠি জেলা উপজেলায় যে সকল ব্যক্তি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও সাধারণ মানুষের সমস্যাকে পুজি করে নানাভাবে হয়রানি করে তাদের একটি তালিকা তৈরি করে জেলা ও পুলিশ প্রশাসনকে সরবারহ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গত ২৯ মার্চ ঝালকাঠির বিভিন্ন ইটভাটায়, ২৭ ও ৩০ মার্চ কাটপট্রির একটি মুরগীর দোকানে এবং মার্চ মাসের বিভিন্ন তারিখে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদাদাবি করা কথিত সাংবাদিক পরিচয়ধারি বশির খলিফা, রহুল আমিন রুবেল, রিয়াজুল ইসলাম বাচ্চু গংদের গ্রেফতারের দাবি জানানো হয়। উল্লেখ্য গত ২৭ ও ৩০ মার্চ কাটপট্রি মুরগীর দোকানে চাঁদাদাবির ঘটনায় ৩১ মার্চ দোকানের মালিক মো. কামাল হোসেন বাদি হয়ে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার আসামী বশির খলিফা, রুহুল আমিন রুবেল ও রিয়াজুল ইসলাম বাচ্চু পলাতক রয়েছে। প্রেস ক্লাবের সভা থেকে এ মামলার আসামীদেরও গ্রেফতারের দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবি করা দুস্কৃতিকারিদের গ্রেফতার দাবি ঝালকাঠি প্রেস ক্লাবের।

আপডেট সময় : ০৬:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০