সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ঘরে থেকে নামাজ ও ইবাদত করতে বলছেন শরীয়তের দৃষ্টিতে এ সকল সিদ্ধান্ত সঠিক (আল্লামা শফী)।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ঘরে থেকে নামাজ ও ইবাদত করতে বলছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

সোমবার এক বিজ্ঞপ্তিতে দেশের জনগণের প্রতি এই আহ্বান জানান তিনি।

আহমদ শফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত। আমাদের দেশেও বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে এই ভাইরাস আমাদের দেশে মহামারি আকার ধারণ করেছে। আক্রান্তদের অনেকেই মারা যাচ্ছে। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া ও শরিয়তের আলোকে সর্তকতা ছাড়া কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে সরকার ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে যেকোনো ধরণের বড় জমায়েত নিষিদ্ধ করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার আদেশ দিয়েছে। মসজিদে নামাজ ও জুমায় উপস্থিতি সীমিত করতে বলা হয়েছে। শরীয়তের দৃষ্টিতে এ সকল সিদ্ধান্ত ও নির্দেশনা সঠিক ও যথার্থ।’

আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন আল্লামা শফী। তিনি বলেন, ‘তবে সর্তকতা ও ব্যবস্থা গ্রহণ করা আমাদের একমাত্র কাজ নয়, বরং আমাদের পাপ ও অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে সকল ধরণের অপরাধ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে তওবা করতে হবে। ঘরে বসে দোয়া, ইস্তেগফার ও নফল ইবাদত করতে হবে। যেন আল্লাহ আমাদের এই মহামারি থেকে রক্ষা করেন।’

ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘরে থেকে নামাজ ও ইবাদত করতে বলছেন শরীয়তের দৃষ্টিতে এ সকল সিদ্ধান্ত সঠিক (আল্লামা শফী)।

আপডেট সময় : ০৬:৩৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০