সংবাদ শিরোনাম ::
অপ্রয়োজনে ঘরের বাহির বের হলে গ্রেফতার পুলিশ কমিশনার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০ ৬৮৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার বলেছেন, এখন থেকেই শক্ত অবস্থানে বিএমপি। করোনা প্রতিরোধে ইতিমধ্যে বিএমপি কর্তৃক সচেতনতা মূলক বহু প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে, অপ্রয়োজনে ঘরের বাহির যেতে নিষেধ সহ সরকারী সকল নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক যে দোকান সমূহ খোলা রাখার কথা রয়েছে শুধুমাত্র ঔষধ তথা মেডিকেল সার্ভিস সমূহ ব্যতিত সকল দোকান এমনকি খাবারের দোকান, কাঁচা বাজারের দোকান, মুদি দোকান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। পাড়া-মহল্লার দোকানগুলো সকাল থেকে দুপুর দুটো’র মধ্যে বন্ধ করতে হবে। অপ্রয়োজনে কাউকে ঘরের বাহির পাওয়া চলবে না। এ নির্দেশ অমান্য করলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার সহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

























