সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

কাঁচাবাজার ও সুপারশপগুলো সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০ ২৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: রাজধানীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লায় নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সোমবার ডিএমপির সব ইউনিটকে এমন নির্দেশনার কথা জানানো হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। আর পাড়া ও মহল্লার দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

ডিএমপি কমিশনারের এমন নির্দেশনা ইতোমধ্যে সব বিভাগকে অবগত করে বাস্তবায়ন করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির পক্ষ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রাজধানীর সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি তৌফিক এহসান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখা হবে। পরিস্থিতির ওপর ভিত্তি করে সরকার পরবর্তীতে নতুন কোনো নির্দেশনা দিলে ওই নির্দেশনাও কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাঁচাবাজার ও সুপারশপগুলো সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ।

আপডেট সময় : ০১:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০