সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় গাঁজার গাছসহ তিন আসামী আটক। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০ ২০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গা জেলার দায়িত্বশীল, সৎ ও কর্মনিষ্ঠ পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলামের নেতৃত্বে দিনরাত নিরলস পরিশ্রম করছে দর্শনা থানার অফিসার ইনসার্জ মোঃ মাহাব্বুর রহমান। তারই নেতৃত্বে আজ রাত ৯ঃ০০ ঘটিকার সময় দর্শনা থানার অন্তর্গত ঘুঘুডাঙ্গা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এসআই শফিকুল,এএসআই মামুনসহ সঙ্গীয় ফোর্স। তাদের অদম্য চেষ্টায় তারা এ অভিযানকে সফল করে। ঘুঘুডাঙ্গা গ্রামের মাঠ থেকে চারটি গাঁজাগাছসহ আসামী১/মোঃ আলাউদ্দীন পিতাঃমৃত মোবারক ২/জনি পিতাঃমৃত নুর ইসলাম ৩/আব্দুর রাজ্জাক পিতাঃআখের মন্ডল সকলের গ্রামঃরামনগর-ঘুঘুডাঙ্গা কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। এলাকার মানুষের দাবি এ ধরনের অভিযান অব্যহত রাখুক দর্শনা থানার পুলিশ।


























