সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন চলাচল সেতু মন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০ ৫৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

,‌

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

কভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার। আজ শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত জানিয়েছে।

তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহণ করা যাবে না।

এদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পরিবর্তিত পরিস্থিতির কারণে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পণ্যবাহী পরিবহন ও ট্রাকে কোনভাবেই যাত্রী পরিবহন করতে পারবে না। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, ওষুধ, জ্বালানী, পঁচনশীল দ্রব্য, ত্রাণবাহী গাড়ি, এ্যাম্বুলেন্সসহ সব জরুরি সেবার গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

তিনি আরও জানান সাধারণ ছুটির মধ্যে যানবাহনের ফিটনেস ও লাইসেন্স এর মেয়াদ উর্ত্তীর্ণ হলে জরিমানা ছাড়া নির্ধারিত ফি ও কর দিয়ে ৩০ জুন পর্যন্ত নবায়ন ও লাইসেন্স আবেদনের সুযোগ দেয়া হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক করোনা ভাইরাসের কারণে দেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষদের সাহায্য করতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। তবে হুঁশিয়ার করেন কোনভাবেই জমায়েত না করে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ কার্যক্রম চালাতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন চলাচল সেতু মন্ত্রী।

আপডেট সময় : ০৮:৩২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০