সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

র‌্যাব-৮, বরিশাল কর্তৃক অসহায় জেলে, দরিদ্র বেদে মাঝে ত্রাণ বিতরণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-৮, বরিশাল কর্তৃক অসহায় জেলে, দরিদ্র বেদে সম্প্রদায় এবং আত্মসমর্পনকৃত সুন্দরবনের জলদস্যুদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচী

সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় মানবজাতি আজ হুমকির সম্মুখীন। বাংলাদেশ একটি ঘনবসতি পূর্ণ দেশ বিধায় আমাদের জন্য এটি মারাত্মক বিপর্যয় বয়ে আনতে পারে। একমাত্র ব্যক্তিগত এবং সামাজিক সচেতনতাই আমাদেরকে এ বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ব্যতিত অন্যান্য দোকান/হোটেল/রেস্টুরেন্ট বন্ধ রাখা, অপ্রয়োজনে গৃহের বাহিরে অবস্থান না করা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বর্জন করা, সবসময় মাস্ক পরে বাহিরে অবস্থান করা, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা ইত্যাদি বিষয় সূমহের উপর গুরুত্তারোপ করে প্রচারনা করা হচ্ছে।
সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনে সারা বাংলাদেশে জনসমাগমমূলক সব ধরণের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এর ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে এদেশের খেটে খাওয়া সাধারণ জনসাধারণ। এই সকল ক্ষতিগ্রস্থ জনসাধারণকে সাহায্য ও সহযোগিতা করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল কর্তৃক র‌্যাব-৮ এর আওতাধীন ১১টি জেলায় ০৩ এপ্রিল ২০২০ তারিখে অসহায় জেলে, দরিদ্র বেদে সম্প্রদায় এবং প্রতিবন্ধীসহ সর্বমোট ৪০০ (চারশত) পরিবারকে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের আত্মসমর্পনকৃত ২৮৪ (দুইশত চুরাশি) জন জলদস্যু পরিবারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণ করা হয়। এ কর্মসূচীতে স্থানীয় জনসাধারণেল মধ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রেষনা এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও র‌্যাব-৮ এর অধীনে সকল জেলায় নিয়মিত রোবাস্ট পেট্রোলিং এর মাধ্যমে জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে টহল বিদ্যমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব-৮, বরিশাল কর্তৃক অসহায় জেলে, দরিদ্র বেদে মাঝে ত্রাণ বিতরণ।

আপডেট সময় : ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০