সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মাদারীপুর কালকিনি তে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ২৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে কালকিনি উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের নাম নাসিমা আক্তার (১৬)।

শুক্রবার রাতে উপজেলার বালীগ্রাম এলাকার শনমন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা একই এলাকার সেকেন্দার আলী খাঁনের ছেলে। সে শনমন্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, নাসিমা আক্তারের সঙ্গে একই গ্রামের আচমত আলী খাঁনের ছেলে কাতার প্রবাসী সাখাওয়াত হোসেনের প্রেমের সম্পর্ক ছিল।

তাদের এ সম্পর্কের কথা উভয় পরিবারের মধ্যে জানাজানি হয়। শুক্রবার সকালে নাসিমা তার এক আত্নীয়র বাড়ি মাদারীপুর জেলার ঝাউদি ইউনিয়নে বেড়াতে যান। সেখানে বসে নাসিমা সাখাওয়াতকে মোবাইল ফোনে বিয়ের কথা বলে।

কিন্তু এ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন সাখাওয়াত। এর জের ধরে নাসিমা বিকালে নিজ বাড়িতে এসে ঘরের দরজা-জানালা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে।

পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহতের মা সেলিনা বেগম বলেন, আমার মেয়ের সঙ্গে সাখাওয়াতের প্রেম ছিল। ছেলেটি বিয়ে নিয়ে নানা ওজুহাত সৃষ্টি করে। সাখাওয়াত বলে তাকে পাঁচ লাখ টাকা না দিলে আমার মেয়েকে বিয়ে করবে না। এ কথার পরই আমার মেয়ে নাসিমা আত্মহত্যা করেছে। আমরা প্রতারক সাখাওয়াতের বিচার চাই।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি (তদন্ত) মো. নাসির উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করেছি। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুর কালকিনি তে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৭:৩০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯