সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

রাজধানী ঢাকার ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ করার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে থাকায় রাজধানী ঢাকার ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম। বিশেষ করে বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষদের বাসা ভাড়া মওকুফ করতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বনানীর নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে মেয়র আতিক এই আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, এই মুহূর্তে বিশেষ করে বস্তিবাসীরা চরম কষ্টে আছেন। তারাও কিন্তু ভাড়া দিয়েই বস্তিতে থাকেন। তাই আমি বাড়ি মালিকদের আহ্বান জানাবো তারা যেন অন্তত এক মাসের বাড়ি ভাড়া মওকুফ করেন। তিনি বলেন, বস্তিবাসীরা দিন আনে দিন খায়। তাদেরও কিন্তু ভাড়া দিয়ে বাসায় থাকতে হয়। তাই আমি আহ্বান জানাবো মানবিক কারণে বস্তিবাসীদের বাড়ি ভাড়া যেন মওকুফ করা হয়। এতে আপনাদের (বাড়িওয়ালাদের) হয়তো কিছু কষ্ট হবে। পৃথিবীর এই দুর্যোগে আপনারা অন্তত এই বিষয়টি মেনে নিন। আপনাদের এমন সিদ্ধান্তে খেটে খাওয়া মানুষের অনেক উপকার হবে।

মেয়র বলেন, আসুন আমরা সবাই মিলে মানবতার সেবায় এগিয়ে আসি। এখনই মানবসেবার উপযুক্ত সময়। নগরীতে অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষ কম ভাড়ার বাসায় থাকেন। তাই বস্তিবাসীদের মতো তাদের ভাড়াও কম নেওয়ার আহ্বান জানানো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, অবশ্যই আমি তাদেরও আহ্বান জানাই তারা যেন এই বিষয়টি গুরুত্বসহ দেখেন। তারা যদি ভাড়া মওকুফ করে দিতে পারেন এতে অনেকের উপকার হবে। আমরা চাই সমাজের সবাই এই সংকটের সময়ে এগিয়ে আসুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানী ঢাকার ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া মওকুফ করার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

আপডেট সময় : ০৯:২৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০