আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিল ও প্রশাসন থেকে খাদ্যসামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৫:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ ২৩২ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাসের কারনে দুঃস্থদের মাঝে স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিল ও প্রশাসন থেকে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে। প্রশাসন থেকে উপজেলার ৫টি ইউনিয়নে লগডাউন থাকায় দিন মজুররা ঘরের বাহিরে গিয়ে কাজ করতে পারছে। তাই দুঃস্থদের স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিল ও সরকার থেকে মঙ্গলবার বিকেলে গৈলা ইউনিয়নের কর্মহীন দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, আলু ও ডালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এ সময় তাদের সাথে ছিলেন, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম চাঁন, সাংবাদিকগন প্রমুখ। উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যেক এলাকার কর্মহীন দরিদ্র ও দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে উপজেলা প্রশাসন থেকে এই নিত্যপন্য বিতরণ করছেন প্রতিদিন।

























