ত্রাণ সামগ্রী নিয়ে দুর্নিতী করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
- আপডেট সময় : ০২:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ১৭২ বার পড়া হয়েছে

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চুয়াডাঙ্গায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসন ও প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত ত্রাণ দরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন, পদ্মবিলা ইউনিয়ন এবং শংকরচন্দ্র ইউনিয়নের খেটে খাওয়া দরিদ্র ৬০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।প্রতিটি দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি তেল, ১ কেজি লবন, আধা কেজি ডাউল,আধা কেজি চিড়া ৩ কেজি আলু ও ১ টি সবান তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সে সময় তিনি বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খেটে খাওয়া কর্মহীন মানুষের পাশে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। শুধু তাই না, খেটে খাওয়া দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন এবং তাদের দুঃখ দুর্দশা লাঘবে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করছি এবং আশাকরি সেটা সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। যদি কেউ এই ত্রাণ সামগ্রী নিয়ে দুর্নিতী করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সে সময় উপস্থিত ছিলেন এনডিসি সিব্বির আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারসহ জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

























