সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় নতুন করে ৬ জনসহ ২৯৫ জন হোম কোয়ারেন্টিনে ১ জন ওয়ার্ডে।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ২৫০ বার পড়া হয়েছে

মোঃ মোক্রারুজ্জামান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা::-
চুয়াডাঙ্গায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নতুন করে ৬ জনসহ শুক্রবার সকাল পর্যন্ত ২৯৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এছাড়া করোনা আক্রান্ত একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এর বাইরে করোনার কোন লক্ষণ না থাকায় ছাড় পেয়েছে ৭০ জন ব্যক্তি। চুয়াডাঙ্গার চারটি উপজেলার বিভিন্ন গ্রামে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অনেক বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা উত্তোলন করা হয়েছে।

























