যশোরের বেনাপোল সীমান্তে কোটি টাকা মূল্যের ডলার সহ পাচারকারী আটক। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ১০:৪১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার/ মোঃ শরীফ উদ্দীন জীবননগর উপজেলা প্রতিনিধি::-
যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক লক্ষ ২০ হাজার মার্কিন ডলারসহ জসিম উদ্দিন ৩০ নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শনিবার ২১ মার্চ সকালে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জসিম বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আবু বক্করের ছেলে। বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এক পাচারকারী হুন্ডির বড় একটি চালান ভারতে পাচারের জন্য ধান্যখোলা গ্রামে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের ধান্যখোলা মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১ লক্ষ বিশ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের মূল্য ১ কোটি ১ লক্ষ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা ডলার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


























