সংবাদ শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে মামলা, ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি ভান্ডারিয়ায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান ও ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচির স্থান পরিদর্শনে ইউএনও বরিশালে পৃথক ০২ টি অভিযানে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে ১২২ কেজি গাজা সহ গ্রেপ্তারে ১জন চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের হোতা অফিস সহায়ক আটক রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভান্ডারিয়ায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান ও ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচির স্থান পরিদর্শনে ইউএনও

মোঃ মেহেদী হাসান পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:০০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিডি ক্লিন ভান্ডারিয়া উপজেলা টিমের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান ও ‘৩টি প্লাস্টিক বোতল দিন, পরিবেশবান্ধব গাছ নিন’ কর্মসূচির কার্যক্রমস্থল আজ ৩০ অক্টোবর রোজ শুক্রবার পরিদর্শন করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসান।

আগামী ৩১ অক্টোবর, শনিবার, ভান্ডারিয়া উপজেলার অন্যতম দর্শনীয় স্থান থানা শিশু পার্কে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এদিন সকাল ১০টায় শুরু হবে পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি বিকেল ৩টায় পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘৩টি প্লাস্টিক বোতল দিন, পরিবেশবান্ধব গাছ নিন’ শীর্ষক ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ভান্ডারিয়াবাসীর উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান বলেন, “আমাদের ভান্ডারিয়া উপজেলাকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি এবং বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করেছি। পরিচ্ছন্ন ভান্ডারিয়া গড়তে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “এরই ধারাবাহিকতায় বিডি ক্লিন ভান্ডারিয়া টিমের আয়োজনে থানা শিশু পার্ককে পরিচ্ছন্ন, সুন্দর ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পার্কটি পরিষ্কার করার পাশাপাশি এর সৌন্দর্যবর্ধনের মাধ্যমে একটি সুন্দর ও সবুজ বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

পরিবেশবান্ধব এ উদ্যোগ সফল করতে তিনি ভান্ডারিয়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বিডি ক্লিন ভান্ডারিয়া উপজেলা টিমের পাশে থেকে সব সময় সহযোগিতা করা এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের আশ্বাস দেন।

বিডি ক্লিন ভান্ডারিয়া উপজেলা টিম এর প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে থানা শিশু পার্কের পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন হবে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

আসুন, সম্মিলিত উদ্যোগে গড়ে তুলি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব ভান্ডারিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভান্ডারিয়ায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান ও ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচির স্থান পরিদর্শনে ইউএনও

ভান্ডারিয়ায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান ও ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচির স্থান পরিদর্শনে ইউএনও

আপডেট সময় : ০১:০০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬