চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
- আপডেট সময় : ০১:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি—ভবিষ্যৎ গড়ি—এই শ্রোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক শারমিন আক্তার,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আনিসুর রহমান, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের শিক্ষকগণসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি হচ্ছে মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।





















