বানারীপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত
- আপডেট সময় : ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ ২০২ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি\বরিশালের বানারীপাড়ায় জমকালো আয়োজনে ১৭ মার্চ বাঙালী জাতির অবিসংবাদিত নেতা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় পুষ্পার্ঘ অপর্ণ,এক মিনিট নিরবতা পালন ও ১০০ টি পায়রা উড়ানোর মধ্য দিয়ে পৌর শহরের ডাকবাংলো মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ভাস্কর্য উপজেলার সীমান্তবর্তী দু’প্রান্তের শিমুলতলা ও কাজলাহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দু’টি প্রতিকৃতি ভাস্কর্য উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক আনুষ্ঠানিকভাবে এ তিনটি ভাস্কর্যের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি শিশির কুমার পাল,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। এদিকে রাত ৮ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আতশবাজি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি শিশির কুমার পাল,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদার,ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন,বর্তমান সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। ###
ছবি
বানারীপাড়া প্রেসক্লাবে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
বিশেষ প্রতিনিধি\ বানারীপাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবে কেক কাটা হয়। প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি শিশির কুমার পাল,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক,পৌর কাউন্সিলর আনিসুর রহমান প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার,অ্যাডভোকেট তারিকুল ইসলাম,রাশিয়া প্রবাসী আইটি বিশেষজ্ঞ মনিরুজ্জামান আশরাফী,যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা লিটন মুন্সি,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস, সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,প্রেসক্লাব সহ-সভাপতি কাওসার হোসেন,কে এম শফিকুল আলম জুয়েল,জাকির হোসেন,প্রভাষক মামুন আহমেদ ও ইলিয়াস শেখ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক সজল চৌধুরী,মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ। ###























