সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিভিন্ন আয়োজনে আগৈলঝাড়ায় জন্ম শতবার্ষিকী পালিত”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন স্বায়ত্ব শাসিত সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
গণজমায়েত নিষিদ্ধর সরকারী নির্দেশনা অনুযায়ি স্বল্প পরিসরে আয়োজনের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও মুজিববর্ষের লোগে সম্বলিত পতাকা উত্তোলন শেষে সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে তাঁর ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। পরে সন্মিলিতভাবে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, ইউএইচএএফপিও ডাঃ বখতিয়ার আল মামুন,সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে আগৈলঝাড়া থানা মসজিদে বাদ জোহর জাতির পিতার জন্মবার্ষিকীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবুল হাসনাত আবদুল্লাহর সুস্বাস্থ কামনা, দেশ ও জাতির অগ্রগতি ও কল্যান কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ইমাম ক্বারি মোঃ আলাউদ্দিন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিভিন্ন আয়োজনে আগৈলঝাড়ায় জন্ম শতবার্ষিকী পালিত”

আপডেট সময় : ০৩:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০