সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প

কাঠালিয়া (ঝালকাঠি)প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সভাপতি মোহাম্মদ বাদল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতপার্থক্য নিরসন এবং সম্প্রতি পৃথক দুটি কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সাংগঠনিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাংবাদিক সমাজকে বিভ্রান্তি থেকে মুক্ত রাখতে এবং সংগঠনের পেশাদারিত্ব বজায় রাখতে সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
বৈঠকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজিব তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক এমএ আজিজ, সহ-সভাপতি সাদেক কামাল, সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম শাওন এবং সাধারণ সদস্য ইমরান মুন্সী, মেহেদী হাসান, স্বপন মুন্সী, সাইফুল ইসলাম ফরাজী, শামীম হাওলাদার, মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কাঠালিয়া প্রেসক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে যেকোনো সংকট নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনার পর সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যকার চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। বৈঠক শেষে নেতৃবৃন্দ কাঠালিয়া মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প

কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প

আপডেট সময় : ১২:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬