সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মসজিদে মসজিদে দোয়া।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০ ২৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স :: প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কী করতে হবে এখনও তার দিশা পায়নি বিশ্ব। সংক্রমিত হলে কী চিকিৎসা নেয়া হবে পাওয়া যায়নি সে উপায়ও। সব মিলিয়ে করোনাভাইরাস নিয়ে এক গন্তব্যহীন দশায় রয়েছে গোটা বিশ্বের মানুষ।
শুক্রবার পর্যন্ত করোনায় বিভিন্ন দেশে প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন। দুজন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ দুজনের মধ্যে একজন বাড়ি ফিরে গেছেন। করোনা ভাইরাস যেন বাংলাদেশে ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে সে কামনায় আজ শুক্রবার জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই দোয়া করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী।

মোনাজাতে বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদের ইমাম ও খতিবরা করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।
চীন থেকে উৎপত্তি লাভ করা এ ভাইরাসের দাপট চীনে কমে আসলেও বিশ্বের অন্যান্য দেশেগুলোতে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। ইতালিতে একদিনে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়াতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জন।
মঙ্গলবার ভারতের প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে । তেলেঙ্গানার একটি হাসপাতালে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মসজিদে মসজিদে দোয়া।

আপডেট সময় : ০৫:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০