চাখারে মুক্তিযোদ্ধা আ.হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপডেট সময় : ১১:৫৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০ ২২৬ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি\ বানারীপাড়ায় চাখারের বড় চাউলাকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা আ.হক হাওলাদার(৭০)বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না..রাজিউন)।মৃত্যুকালে তিনি দুই স্ত্রী,চার ছেলে,চার মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে চাখারের বড় চাউলাকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.শাহে আলম,বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ.ইন্সপেক্টর(তদন্ত) জাফর আহম্মেদ,চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ. মালেক হাওলাদার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক সহকারী কমান্ডার মীর সাইদুর রহমান শাহজাহান,ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদেও ডেপুটি কমান্ডার সুলতান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে মুক্তিযোদ্ধা আ.হক হাওলাদারের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###























