সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

খাগড়াছড়ির পানছড়িতে মানুষের কঙ্কাল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি লতিবান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাম্বুপাড়া কংচাইরিপাড়া সীমান্ত সংলগ্ন গহীন অরন্যে মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

সূত্রে জানা গেছে। গত ২০ ফেব্রæয়ারী কংচাইরী পাড়ার মৃত মংক্য মারমার ছেলে মংসা ছাই মারমা কবিরাজি করার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে চলতি বছর ২৮ ফেব্রæয়ারী পানছড়ি থানায় সাধারণ ডাইরি করেন। জুম থেকে হলুদ তোলে বাড়ি ফিরার পথে বাম্বুপাড়া ও কংচাইরিপাড়ার সীমান্তে ছড়ার ধারে ১২ মার্চ বৃহস্পতিবার বিকালে মহিলারা পঁচা গন্ধ পেয়ে খোঁজতে থাকলে লাশের সন্ধান পায়। খবর পেয়ে লোকজন এসে মংসাছাই মারমার পোষাক দেখে তার লাশ সনাক্ত করে।

কবিরাজের বড় ছেলে চার্সি মারমা জানান, আমার বাবা কবিরাজি করার জন্য প্রায়ই ৫-১০ দিনের জন্য বের হয়। সেদিনও পাকুজ্যাছড়ির সেলিমা চাকমার চিকিৎসার জন্য গিয়েছিলো। বাড়িতে বাবা ফেরত না আসায় তার ওখানে গিয়ে সন্ধান করি। সেখানে না থাকায় বিভিন্ন স্থানে সন্ধান চালাই। কোথাও খুঁজে না পেয়ে পানছড়ি থানায় জিডি করি। আমার সাথে কারো কোন শত্রæতা ছিলো না। কিভাবে এ ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছিনা।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বাম্বুপাড়া কংচাইরিপাড়া সীমান্ত সংলগ্ন গভীর জঙ্গল থেকে গলিত কঙ্কাল উদ্ধার করেছি। আগামীকাল শুক্রবার ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদরে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়ির পানছড়িতে মানুষের কঙ্কাল উদ্ধার

আপডেট সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০