মিরপুরে বাসায় ঢুকে অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০ ২৭৩ বার পড়া হয়েছে

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-
রাজধানীর মিরপুরে একটি ছয়তলা ভবনের পাঁচতলায় একা পেয়ে জোবাইদা জালাল সামান্তা ১৮ নামের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেয়া হয়। সামান্তার স্বামী মাহবুব হোসেন রানা জানান আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। বাসায় ছিলাম না। খবর পেয়ে বাসায় এসে রক্তাক্ত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসি। স্ত্রীর বরাত দিয়ে তিনি আরও জানান তার মা সামান্তার শাশুড়ি ঘটনার সময় বাসায় ছিলেন না। এ সময় কয়েকজন লোক ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে চাদর দিয়ে মুখ ঢেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তারা কী নিয়েছে তা এখনও জানতে পারিনি। সামান্তা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান বিষয়টি মিরপুর শাহআলী থানায় জানানো হয়েছে। আহত সামান্তা ঢামেকে ভর্তি আছে।


























