সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় নারী সমবায় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০ ১৮১ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর দর্শণ সমবায়ের উন্নয়ন”
এই শ্লোগানকে সামনে রেখে আগৈলঝাড়ায় নিবন্ধিত নারী সমবায় সমিতির সদস্যদের নিয়ে বার্ষিক কর্মপরিকল্পনার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমবায় অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে নারী নেত্রীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার গোলাম কবির শরীফ।
মতবিনিময় সভায় উপজেলার ১২টি সমবায় সমিতির সভাপতি, সম্পাদকগনসহ সাধারণ সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় নারী সমবায় সমিতিগুলোর বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

























