সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

মাদারীপুরে সাংবাদিক দম্পতির ওপর হামলা: ঝালকাঠি মিডিয়া ফোরামের প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :মাদারীপুরে সাংবাদিক দম্পতির ওপর এলজিইডির সন্ত্রাসি কর্মচারী কর্তৃক হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মুক্তমনের সাংবাদিক সংগঠন ঝালকাঠি মিডিয়া ফোরাম।

সংগঠনের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সাংবাদিক দম্পতির ওপর হামলাকারি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানায় ।

১০/০৩/২০২০ইং তারিখ মঙ্গলবার সন্ধ্যায় এলজিইডি’র ইউডি নাসির ও তার দলবল ওই সাংবাদিক দম্পতির ওপর হামলা চালায়। একটি পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার কথা বলে সাংবাদিক সাবরিন জেরিনকে ফোনে ডেকে নেয় ইউডি (প্রধান সহকারী) নাসির উদ্দিন।

সাংবাদিক জেরিন সেখানে গিয়ে জানতে পারেন বিজ্ঞাপনটি অন্য পত্রিকায় বরাদ্দ করে দিয়েছেন। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে এই হামলার ঘটনা ঘটে বলে আহত সাংবাদিক আব্দুল্লাহ মামুন জানান।

আব্দুল্লাহ মামুন আরো জানান, হামলার খবর জেরিন তাকে ফোনে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনিও হামলার শিকার হন। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করেন।
সাবরিন জেরিন জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ ও আমাদের নতুন সময় ও তার স্বামি আব্দুল্লাহ মামুন প্রতিদিনের সংবাদের মাদারীপুর প্রতিনিধি।

এদিকে হামলার পরে রাতেই মাদারীপুর থানায় অভিযোগ দায়ের করলেও আজ বুধবার দুপুর ১টার মধ্যেও এজাহার নেয়নি পুলিশ।
১০ মার্চ সন্ধ্যায় এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক দম্পতি মাদারিপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সন্ত্রাসিদের এলোপাথারি লাথিতে সাংবাদিক সাবরিনা জেরিনের তলপেটে আঘাত লাগে। লাথিতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুরে সাংবাদিক দম্পতির ওপর হামলা: ঝালকাঠি মিডিয়া ফোরামের প্রতিবাদ

আপডেট সময় : ০৯:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০