সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

কালকিনিতে এসএসসি পরীক্ষায় অনিয়ম: চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ জেলা মাদারীপুর প্রতিনিধি:

দায়িত্বে অবহেলা ও প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগে মাদারীপুরের কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফ উল আরেফীন।

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শ্যামা প্রসাদ পাল মিন্টু, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হল সুপার মোঃ নাসির উদ্দীন, কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক দিলীপ বৈরাগী এবং ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক ইজাজুল হক।

জানা গেছে, গত মঙ্গলবার চলতি বছরের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থীদের মাঝে প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে এলে তদন্তসাপেক্ষে ওই চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফ উল আরেফীন বলেন, “প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনিতে এসএসসি পরীক্ষায় অনিয়ম: চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

আপডেট সময় : ১২:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬