সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

কলাপাড়ায় গোপনে জ্বালানি তেল বিক্রির সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতেনাতে ধরে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রফিকুল ইসলাম মৃধা কলাপাড়া প্রতিনিধি
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পটুয়াখালী এনএসআই গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামের একটি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে ইজিবাইকে ব্যারেল ভর্তি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে জিজ্ঞাসাবাদ করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ।
পরে ইজিবাইক চালককে সঙ্গে নিয়ে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রেডার্সে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। প্রথমে ওই প্রতিষ্ঠান থেকে তেল বিক্রি করা হয়নি জানালেও পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই ব্যারেল ডিজেল বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমান আদালত।
পটুয়াখালী এনএসআই গোয়েন্দা বিভাগ জানায়, সকাল থেকেই ওই প্রতিষ্ঠান থেকে গোপনে তেল বিক্রি করা হচ্ছিল। এমন তথ্যের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি ঘটনা স্থলে গিয়ে হাতেনাতে ধরে ফেলেন। এসময় ভ্রাম্যমান আদালত দুই ব্যারেল ডিজেল সহ এক ব্যক্তিকে জিজ্ঞেসবাদের জন্য আটক করে।
পরে বিসমিল্লাহ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটির পরিচালক রেদওয়ানুল ইসলামকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট কাউসার হামিদ বলেন, নির্দেশনা অপেক্ষা করে গোপনে তেল বিক্রির দায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ক্রয়কৃত তেল মালিকদের তাদের ডিজেল দিয়ে দেওয়া হয়েছে। তবে ওই প্রতিষ্ঠানকে শেষবারপর মতো শতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলাপাড়ায় গোপনে জ্বালানি তেল বিক্রির সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতেনাতে ধরে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আপডেট সময় : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬