সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

শিশু সুরক্ষায় টিকাদানই ভরসা: জোরদারের আহ্বান তথ্যমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
শিশুদের সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, পরিকল্পিতভাবে টিকাদান কার্যক্রম চালু ও ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই দেশ সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম হবে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দুর্গাসাগর এলাকায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ১৯৭৯ সালে টিটেনাস টক্সয়েড (টিটি) টিকার পাইলট প্রকল্প চালু করেন, যা দেশের টিকাদান কর্মসূচির ভিত্তি গড়ে দেয়।
পরবর্তীতে শিশুদের জন্মের পর নির্দিষ্ট বয়স পর্যন্ত বিভিন্ন টিকা প্রদানের উদ্যোগ নেওয়া হলেও অতীতের কিছু সরকারের দুর্বলতার কারণে এই কার্যক্রম সবসময় ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় দেশে ডায়রিয়া অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তবে এই কর্মসূচি বাধাগ্রস্ত না হলে হাম রোগের প্রাদুর্ভাবে শিশুদের এতটা ঝুঁকিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান প্রেক্ষাপটে সরকারের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পরপরই বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব মোকাবিলা করতে হচ্ছে। তবুও আমরা শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি আরও শক্তিশালী করছি।”

তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মন্ত্রিসভাকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হাম প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুরে এলাহী এবং বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা হুল হুসনা।

এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের প্রতিনিধিরাও অংশ নেন এবং টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিশু সুরক্ষায় টিকাদানই ভরসা: জোরদারের আহ্বান তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৬:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬