সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়িয়ে হত্যা: রাইসার পরিবারকে চেয়ারম্যানের আর্থিক সহায়তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আগুনে পুড়িয়ে হত্যার শিকার শিশু রাইসা আক্তারের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সমাজসেবক মোঃ মশিউর রহমান।

সোমবার (২৩ মার্চ) তিনি উপজেলার দেহেরগতিসাইফুল ইসলাম ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া ৪ নম্বর ওয়ার্ডের দিনমজুর নজরুল হাওলাদারের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি নিহত রাইসার পিতার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন, যা এলাকায় মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

সহায়তা প্রদানকালে চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বলেন, রাইসার মতো একটি নিষ্পাপ শিশুকে এভাবে নির্মমভাবে হারানো আমাদের সমাজের জন্য গভীর বেদনার। আমি এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মানবিক দায়িত্ববোধ থেকেই আজ এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এমন দুর্দিনে এগিয়ে আসা উচিত।

নিহত রাইসা আক্তারের পিতা দিনমজুর নজরুল হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েটা খুবই নিষ্পাপ ছিল। তাকে এভাবে হারাতে হবে কখনো ভাবিনি। আমরা গরিব মানুষ, মেয়ের চিকিৎসা ও দাফন-কাফনে অনেক কষ্ট হয়েছে। চেয়ারম্যান সাহেব আজ আমাদের পাশে দাঁড়িয়েছেন; এ জন্য কৃতজ্ঞ। কিন্তু আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

প্রসঙ্গত, গত ১৪ মার্চ ২০২৬ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া গ্রামে রাইসা আক্তারকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৫ মার্চ তার মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়িয়ে হত্যা: রাইসার পরিবারকে চেয়ারম্যানের আর্থিক সহায়তা

আপডেট সময় : ০২:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬