বরিশালে কিশোর গ্যাং চক্রের ০৪ সদস্যকে আটক করেছে র্যাব। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৫:৫২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি
হতে ঃ বরিশাল র্যাব ক্যাম্প।
বরিশালে কিশোর গ্যাং চক্রের ০৪(চার) সদস্যকে চাকু ও লোহার পাইপসহ আটক করেছে র্যাব-৮।
বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় যে, বরিশাল মহানগরীতে কিশোর গ্যাং চক্র সক্রিয়। এরা বিভিন্ন সময়ে মারপিট, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচারের মত বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। র্যাব-৮ এ সংক্রান্তে ছায়া তদন্ত অব্যাহত রাখে। সম্প্রতি চক্রটি বরিশালে এক যুবকে পিটিয়ে গুরুতর আহত করে। এ বিষয়ে বরিশাল মহানগরীর কোতায়ালী থানায় একটি মামলা রুজু হয়। র্যাব-৮ কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযানে নামে এবং গত ০৭ মার্চ ২০২০ তারিখ রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের মূলহোতা সহ ০৪ সদস্যকে গ্রেফতার করে। তাদের নাম (১) মোঃ হাফিজুর রহমান রুমি(২২), পিতাঃ মৃত আঃ সালাম শরীফ, সাংঃ সিএন্ডবি রোড কাজীপাড়া, (২) মোঃ উজ্জল হাওলাদার(২১), পিতাঃ হাবুল হাওলাদার, সাংঃ কাজী পাড়া ১ম গলি, (৩) মোঃ হৃদয় গাজী(২০), পিতাঃ মোঃ জসীম গাজী, সাংঃ কাজী পাড়া ১ম গলি, সর্ব থানাঃ কোতয়ালী, বিএমপি, বরিশাল (৪) মোঃ আরিফুর রহমান(২০), পিতাঃ মোঃ ইদ্রিস সরদার, সাংঃ শেরে বাংলা সড়ক, থানাঃ এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল বলে জানায়। এ সময় তাদের আস্তানায় অভিযান চালিয়ে ছুরি চাকু, লোহার পাইপ ও ভয় দেখানোর জন্য খেলনা পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে যথযথ প্রক্রিয়ায় বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























