সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভার শুরুতেই গত সভার সিদ্ধান্তের কার্যক্রম নিয়ে উপস্থাপন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ। এরপর জেলার বাজার পরিস্থিতি, বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি এবং বাজার মনিটরিং জোরদার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, নিষিদ্ধ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনায় কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। সভায় বিদেশি পণ্যের প্যাকেটে বা কৌটায় আমদানিকারকের সিল থাকতে হবে বলে জানানো হয়। মাহে রমজানের ইফতারি পণ্য ও রোজার বাজার পরিস্থিতিতে মনিটরিং জোরদার করতে হবে। ঈদের বাজারদর অস্বাভাবিক হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে ঈদ শপিংমলে জামা-কাপড়ের দাম স্বাভাবিক রাখা নিয়েও আলোচনা সভায় উঠে আসে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ঔষধের দোকানে জরিমানা হবে কঠোরভাবে। অনিয়ম পেলে জেল-জরিমানা দিতে হবে ফার্মেসি মালিকদের। কোনো ফার্মেসিতে যদি নকল ঔষধ ও স্যাম্পল থাকে তাহলে সঙ্গে সঙ্গে জরিমানার আওতায় নিয়ে আসতে হবে। চোরাই ঔষধ ধরা পড়লে ছাড় না দিয়ে জেল দিতে হবে। ভোক্তা অভিযানে জরিমানায় ৫ হাজার টাকা করলে হবে না, জরিমানা করতে হবে লাখ টাকা। রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে হবে। সেই সঙ্গে ঈদ শপিংমলেও জামা-কাপড়ের দাম স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি।’এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও আইসিটি) বি. এম. তারিক-উজ-জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬